1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

বিদেশি মদ ও বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১

ঢাকা সিটি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

রাজধানীর বনানীতে অভিযান পরিচালনা করে ৪৩ লিটার বিদেশি মদ ও ২৮০ ক্যান বিয়ারসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ মিয়া জানান, শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপির বনানী থানা এলাকায় কতিপয় মাদক কারবারি অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে দলটি বনানী থানাধীন জি ব্লকের ৯ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে মো. মনির ওরফে রিয়াজ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তার বাড়ি ভোলা সদরে।এসময় তার নিকট হতে ৪৩ লিটার বিদেশি মদ, ২৮০ ক্যান (১৪০ লিটার) বিয়ার, ১টি প্রাইভেটকার, ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ এবং বিয়ার প্রাইভেটকারে পরিবহন করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews