1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
ঝিনাইদহে র‌্যাবের অভিযানে অস্তুসহ আটক ইমদাদুল মন্ডল। ছবি-সাবিত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বড়িয়া গ্রাম থেকে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ ইমদাদুল মন্ডল (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬। ইমদাদুল মন্ডল শৈলকুপারর চর ধলহরা গ্রামের দিলবার মন্ডলের ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার ইসতিয়াক হোসাইন জানান, কিছু দিন ধরে বড়িয়া গ্রামে বেশ কিছু সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে চাঁদাবজি ও অবৈধ মাদকদ্রব্য নিজেদের কাছে রেখে সাধারন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। র‌্যাব-৬ এর কাছে এমন তথ্য আসলে গোপনে নজরদারী করা হয়। চাঁদাবাজীর ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে বড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ইমদাদুলকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাসী করে একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (পাইপগান) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমদাদুল র‌্যাবকে জানায়, সে উক্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে শৈলকুপা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews