1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
ছবি- অদেখা বিশ্ব
আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তত্সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে, যার প্রভাবে পরদিন শুক্রবার থেকে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। আগামীকালও বৃষ্টি একই রকম থাকতে পারে। তবে শুক্রবার-শনিবার থেকে বৃষ্টি আবার বাড়তে পারে লঘুচাপের প্রভাবে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশেই বৃষ্টি কম থাকতে পারে।

তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহও থাকতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।’

দুই দিন ধরে বৃষ্টি অনেকটাই কমে এসেছে দেশে।

গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যে মাত্র ১২টিতে বৃষ্টি রেকর্ড করা হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৯ মিলিমিটার বৃষ্টি হলেও অন্য স্টেশনগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল অত্যন্ত কম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews