1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবা সহ স্বামী স্ত্রী আটক

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
ছবি-সাবিত
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এলাকা থেকে ইয়াবাসহ স্বামী–স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ঘর তল্লাসি করে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) দুপুর ১২ টার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন– শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এলাকার জুয়েল রানা ও তার স্ত্রী নাসরিন বেগম। তবে অভিযানের সময় উপস্থিত সাংবাদিকদের ভুক্তভোগী জুয়েল রানা বলেন, তাকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে।
ঝিনাইদহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল রানার বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় জুয়েল রানার স্ত্রীকেও আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘর থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews