1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত দ্রুত বন্ধের আহ্বান বাংলাদেশের

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাত এবং এতে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রবিবার (৮ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সংঘাত-সহিংসতায় কোনো পক্ষেরই লাভ নেই। বাংলাদেশ ইসরায়েলি ও ফিলিস্তিনি—দুই পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আরো প্রাণহানি এড়াতে অনতিবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানায়।

বাংলাদেশ মনে করে, ইসরায়েলি দখলদারিত্বের মধ্যে বসবাস এবং ফিলিস্তিন ভূখণ্ডে জোরপূর্বক বসতিস্থাপন ওই অঞ্চলে শান্তি আনবে না।

জাতিসংঘের ২৪২ ও ৩৩৮ নম্বর প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিন ও ইসরায়েল—‘দুই রাষ্ট্র সমাধানকে’ বাংলাদেশ সমর্থন করে।

বাংলাদেশ সব পক্ষকে বাড়তি ও নির্বিচারে শক্তিপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানায়। বাংলাদেশ মনে করে, আলোচনা ও কূটনীতিই ইসরায়েল-ফিলিস্তন সংঘাতের টেকসই সমাধান আনতে পারে। সব পক্ষকে এ লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ আহ্বান জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews