1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

মগবাজারে হোটেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা সিটি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

রাজধানীর রমনা থানার মগবাজার হোটেল রয়েল ইন্টারন্যাশনালের একটি রুম থেকে মো. নাসিম হোসেন নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।রমনা থানার উপ-পরিদর্শক(এসআই) নজরুল ইসলাম বলেন, শনিবার (৭ অক্টোবর) রাতে সংবাদ পেয়ে রয়েল ইন্টারন্যাশনাল হোটেলের ১২৪ নম্বর রুমের দরজা ভেঙে ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, সে যশোরের গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন। গত ৬ সেপ্টেম্বর তার পরিবারকে না বলে তিনি ঢাকায় এসে মগবাজারের ওই হোটেলে ওঠেন। পুলিশ পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছে মানসিক সমস্যা ছিল নাসিমের। নাসিম যশোরের ঝিকরগাছা থানার গঙ্গানন্দনুর গ্রামের মো. ওলিয়ার রহমানের ছেলে। পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা ঢাকায় আসতেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews