1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

সড়ক দুর্ঘটনা রোধে ঝিনাইদহ পুলিশ সুপারের প্রচারণা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

সড়ক দুর্ঘটনা রোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে সচেতনতামূলক প্রচার শুরু করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। রোববার (২২অক্টোবর) সকালে শহরের ক্যাডেট কলেজ এলাকায় এ প্রচারণার উদ্বোধন ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ, বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান, জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ গোলাম মোর্শেদ, আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান, ট্রাফিক পরিদর্শক মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ প্রচারে উপস্থিত ছিলেন। পুলিশ সুপারসহ উপস্থিত সবাই ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও চালকদের মাঝে সচেতনতা মূলক প্রচার পত্র বিলি করেন। এ সময় পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের নির্ধারিত গতি মেনে সড়কে চলাচল করতে হবে। মোটরসাইকেল চালানোর সময় নিজের নিরাপত্তায় চালক ও আরোহীকে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। সড়ক পরিবহণ আইন, ট্রাফিক সাইন, রোডসাইন জেনে গাড়ি চালালে দুর্ঘটনা অনেকটা হ্রাস পাবে। অপ্রাপ্তবয়স্ক সন্তানকে মোটরবাইক কিংবা অন্য কোন গাড়ি চালানো থেকে বিরত থাকার অনুরোধ জানান পুলিশ সুপার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews