1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

ঝিনাইদহে বোমা মিলন গ্রেফতার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

ক্রাইমপেট্রোল দেখে বোমা বানানো রপ্ত করে হরিণাকুন্ডু শহরের মিলন। এরপর বোমা বানিয়ে চাঁদাবাজী মিশন শুরু করে। তার প্রথম নিশানা হয় ঝিনাইদহ জজ আদালতের আইনজীবী হরিণাকুন্ডু শহরের বাজার পাড়ার আকবর আলীর ছেলে এ্যাডভোকেট কামরুল আবেদীন শাহিন। ১০ লাখ টাকার চাঁদার দাবীতে ফোন করে মিলন। টাকা না পেয়ে গত ৮ জুলাই আইনজীবীর বাড়িতে বোমা ছুড়ে মারে। এ ঘটনায় এ্যাডভোকেট কামরুল আবেদীন শাহিন বিস্ফোরক আইনে মামলা করলে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ওমর ফারুক নামে এক যুবককে গ্রেফতার করে। কিন্তু মুল হোতা ছিল অধরা। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহ ও আশপাশ জেলায় অভিযান চালায়। অবশেষে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কুষ্টিয়ার ইবি থানা এলাকা থেকে বোমাবাজ মিলনকে বুধবার মধ্য রাতে গ্রেফতার করে। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই মোঃ খালিদ হোসেন, এসআই মোঃ রবিউল ইসলাম ও এএসআই মোঃ এখলাছুর রহমান। গ্রেফতারকৃত মিলন হরিণাকুন্ডু শহরের মোহাম্মদ আলীর ছেলে। গ্রেফতারের পর মিলন পুলিশকে জানায় ভারতীয় সিরিয়াল ক্রাইমপেট্রোল দেখে বোমা বানানো শিখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews