1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

প্রথম বাংলাদেশি নারী হিসেবে শায়লা বিথীর আমা দাবলাম অভিযান শুরু

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের আমা দাবলাম পর্বত অভিযান শুরু করেছেন পর্বতারোহী শায়লা বিথী। শুক্রবার সকালে তিনি নেপালের লুকলা বিমানবন্দর থেকে ট্রেকিং শুরু করেন।

জানা যায়, ৬ হাজার ৮১২ মিটার (২২,৩৪৯ ফুট) উচ্চতার এ পর্বতটি টেকনিক্যাল দিক থেকে খুবই কঠিন বিবেচনা করা হয়। এ পর্বত আরোহণের জন্য রক ক্লাইম্বিং এ বিশেষ দক্ষতা এবং শারীরিক ফিটনেস থাকতে হয়। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নারী দুর্গম এ পর্বত অভিযানে যাননি। কুরিয়ার সেবা প্রতিষ্ঠান পারসেলের সার্বিক সহযোগিতায় শায়লা বিথী আমা দাবলাম জয়ের চ্যালেঞ্জ নিয়েছেন। এ চ্যালেঞ্জে জয়ী হলে বাংলাদেশের নারীদের পর্বতারোহণের ইতিহাসে আরেকটি বিশেষ সাফল্যের মুকুট যোগ হবে।

সব কিছু ঠিক থাকলে আগামী ৫ দিন ট্রেকিং এর পর তার আমা দাবলাম বেইজ ক্যাম্পে পৌঁছানোর কথা রয়েছে। বেইজক্যাম্প থেকে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তিনি আমা দাবলাম চূড়ায় পৌঁছানোর চেষ্টা করবেন।

শায়লা বিথী জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচ পর্বতারোহীসহ তাদের দল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নেপালের কাঠমান্ডু থেকে হেলিকপ্টার যোগে লুকলা বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে সকাল নয়টার দিকে তারা ট্রেকিং শুরু করেন। আজ তাদের ফাকদিন নামের একটি গ্রামে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে আগামীকাল আবার ট্রেকিং শুরু হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে আমা দাবলাম অভিযানের লক্ষ্যে ঢাকা থেকে বিমান যোগে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন শায়লা বিথী। বুধবার রাতে বনানীর অরগ্যানিক ডাইন রেস্টুরেন্টে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শায়লা বিথীর হাতে জাতীয় পতাকা ও স্পন্সর পারসেলের লোগো সম্বলিত প্ল্যাকার্ড হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews