1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ফারবার্গ গ্রামীণফোনের নতুন চেয়ারম্যান

অর্থনীতি ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

গ্রামীণফোনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পেটার-বরে ফারবার্গ। সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেন তিনি। পেটার-বরে ফারবার্গ টেলিনর এশিয়ার প্রধান ও টেলিনর গ্রুপ এক্সিকিউটিভ লিডারশিপ টিমের একজন সদস্য।

গতকাল বৃহস্পতিবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুই দশকেরও বেশি সময় ধরে টেলিযোগাযোগ খাতের সঙ্গে সম্পৃক্ত পেটার-বরে ফারবার্গের অভিজ্ঞতা ও দক্ষতা গ্রামীণফোন বোর্ডকে আরও সমৃদ্ধ করবে। ১৯৯৮ সালে টেলিনরে যোগদানের পর থেকে তিনি টেলিনর নর্ডিকসের প্রধান। ইমার্জিং এশিয়ার ক্লাস্টার হেড এবং টেলিনরের গ্রুপ এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিমের অংশ হিসেবে দায়িত্ব পালনসহ গ্রুপের উচ্চপর্যায়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নর্ডিক অঞ্চল এবং এশিয়ায় গ্রুপের ব্যবসায়িক কার্যক্রমেও নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন।

তিনি টেলিনর নরওয়ে, টেলিনর মিয়ানমার ও গ্রামীণফোন বাংলাদেশের প্রধান নির্বাহী, ডিট্যাক থাইল্যান্ডের প্রধান অর্থ কর্মকর্তা এবং প্রধান বিপণন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নরওয়েতে টেলিনর ইন্টারন্যাশনালের ফাইন্যান্স বিভাগে যোগদানের মাধ্যমে পেটার-বরে টেলিনরে কর্মজীবন শুরু করেন।

এর আগে পেটার-বরে ফারবার্গ নরওয়ের সংসদ এবং অর্থ মন্ত্রণালয়েরও উচ্চতর পদে দায়িত্ব পালন করেন। তিনি নরওয়েজিয়ান স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনীতি এবং ব্যবসায় প্রশাসনে ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়াও তিনি একজন স্বীকৃতিপ্রাপ্ত ইউরোপিয়ান ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews