1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

জাতিসংঘ বাংলাদেশের সব পক্ষকেই সহিংসতা না করার আহ্বান জানিয়েছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
সহিংসতা না করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি একই সঙ্গে বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সহিংসতায় উদ্বেগ জানিয়েছে।

গত রাতে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক এ আহ্বান ও উদ্বেগের কথা জানান।

স্টিফেন ডুজারিক বলেন, ‘আমাকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছে।

আমি আপনাদের (সাংবাদিকদের) বলতে পারি, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশগুলোতে সহিংসতার খবরে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন।’

ডুজারিক বলেন, ‘তিনি (জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস) সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার বা মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ কিংবা নির্বিচারে আটক না করার আহ্বান জানিয়েছেন। মতপ্রকাশ ও শান্তিপূর্ণ জমায়েতের অধিকারের ওপরও তিনি জোর দিয়েছেন।’

বিএনপির ওপর হামলা, তাদের সব স্তরের নেতা ও তাদের স্বজনদের গ্রেপ্তারের অভিযোগ তুলে ব্রিফিংয়ে বাংলাদেশি একজন সাংবাদিক জানতে চান, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলনির্বাচন কীভাবে সম্ভব? জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, নির্বাচন কেমন হবে তা নিয়ে আগে থেকে কেউ মূল্যায়ন করতে চান বলে তিনি করেন না। সহিংসতায় তারা উদ্বিগ্ন। তবে নির্বাচনের আগে পরিস্থিতি শান্ত থাকা এবং সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকা গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews