1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

ইসির সঙ্গে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সফলভাবে সম্পন্ন করতে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এই বৈঠকে নির্বাচনে কোন দপ্তর কী ধরনের দায়িত্ব পালন করবেন তা নির্ধারণ করা হবে।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।

সভায় প্রধান নির্বাচন কমিশনা কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক বা উপযুক্ত কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি ও মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব উপস্থিত রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বৈঠকে ভোটকেন্দ্রের স্থাপনা মেরামত, ভৌত অবকাঠামো সংস্কার, দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনী মালামাল পরিবহন, ভোটগ্রহণ কর্মকর্তাদের ভোটকেন্দ্রে আনা-নেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া, প্রচারমাধ্যমে নির্বাচনী প্রচার, উদ্বুদ্ধকরণ বিষয়ে ব্যবস্থা নেওয়া, দেশি/বিদেশি পর্যবেক্ষক নিয়োগে সহায়তা দেওয়া, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিষয়ে সহযোগিতা, নির্বাচনে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পরিকল্পনা নেওয়া, ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রদানবিষয়ক কর্মপরিকল্পনা প্রস্তুত করা সেসব বিষয়ে আলোচন হতে পারে।

এ ছাড়া আলোচনায় থাকতে পারে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও মনোনয়নপত্র দাখিলের সময় শোডাউন নিয়ন্ত্রণের বিষয়ে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া, বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি পর্যালোচনা, দৈনন্দিন আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত তথ্য পর্যালোচনা এবং নির্বাচনী এলাকায় বিদ্যমান নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণের লক্ষ্যে সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়ার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews