1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

বিএনপির কার্যালয়ে কাউকে না পেয়ে আমন্ত্রণপত্র নিয়ে ফিরে গেলেন ইসি প্রতিনিধি

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
আলোচনার আমন্ত্রণপত্র নিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন নির্বাচন কমিশনের (ইসি) এক প্রতিনিধি। তবে কার্যালয় বন্ধ থাকায় আধা ঘণ্টা অপেক্ষার পর ওই প্রতিনিধি ফিরে গেছেন।সকাল ১০টার দিকে মো. মহসিন নামের ওই প্রতিনিধি সংলাপের আমন্ত্রণের চিঠি নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তবে সেখানে দলটির দায়িত্বশীল কেউ ছিলেন না।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালের কণ্ঠকে বলেন, ‘নেতাকর্মীদের গ্রেপ্তার করে জেলে ঢোকানো হচ্ছে। একই সময় সংলাপের চিঠি পাঠিয়ে সরকারের নাটক ও তামাশার অংশীদার হলো ইসি। কার্যালয়ে কেউ প্রবেশ করতে পারছে না জেনেও চিঠি দিতে লোক পাঠানো হয়েছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনাসভায় অংশ নেওয়ার জন্য ওই আমন্ত্রণপত্র পাঠিয়েছিল ইসি।বিএনপির মহাসচিব বরাবর পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, আগামী ৪ নভেম্বর বিকেল ৩টায় নির্বাচন কমিশন ভবনের সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়ালের সভাপতিত্বে আলোচনাসভা হবে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ফটক বন্ধ করে পুলিশ পাহারা বসায়। এ ছাড়া বন্ধ করে দেওয়া হয় কার্যালয়ের পাশের ফুটপাত দিয়ে সাধারণ মানুষের চলাচল।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও সড়ক বিভাজকে প্রচুর ব্যানার-ফেস্টুন টাঙানো ছিল।বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, কার্যালয়ের ঠিক সামনে ও চারপাশের বড় ব্যানারগুলো নেই। গত চার দিনের মতোই আজও পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। কার্যালয়ের সামনের ফুটপাত দিয়ে সাধারণ মানুষকে চলাচল করতে দেওয়া হচ্ছে না।

কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো বিভিন্ন চিঠি মাঝেমধ্যে কলাপসিবল গেটের ভেতরে রাখা চেয়ারে রেখে যাচ্ছেন পিয়নরা। খোঁজ নিয়ে জানা গেছে, রাতে সিটি করপোরেশনের লোকজন ব্যানারগুলো নামিয়ে নিয়েছে।কেন্দ্রীয় কার্যালয়ের চারদিকে সিসিটিভি ক্যামেরাগুলোও নতুনভাবে বসানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews