1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

দৃষ্টিনন্দন এক সড়কের নাম শেখ হাসিনা সরণি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

চলাচলে বাধাহীন এক দৃষ্টিনন্দন সড়কে রূপ নিয়েছে রাজধানীর শেখ হাসিনা সরণি। মাঝে আট লেনের মূল সড়ক। দুই ধারে আরো ছয় লেনের পার্শ্ব সড়ক বা সার্ভিস রোড। সড়ক ঘেঁষে দুই পাশে খাল।মূল সড়ক আর পার্শ্ব সড়কের মাঝে চওড়া সড়ক বিভাজক। তাতে সবুজের সমারোহ।

পূর্বাচল ৩০০ ফুট নামে লোকমুখে পরিচিত এই এক্সপ্রেসওয়েটি গতকাল নতুন নাম পেয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আনুষ্ঠানিকভাবে এর নাম করেছে শেখ হাসিনা সরণি।এটি রাজধানীর আরেকটি প্রবেশমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সড়কটির নামকরণের দাবিও ছিল নানা পর্যায় থেকে। সড়কটির দুই পাশের পূর্বাচলের মানুষজন মনে করছিল, বর্তমান সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় সড়কটি আগামীর ঢাকার সড়ক হিসেবে নির্মিত হয়েছে। ফলে অনেকেই চেয়েছে এটি তাঁর নামে পরিচিত হোক।

বাধামুক্ত গাড়ি চলাচলের জন্য এই সড়কে নির্মাণ করা হয়েছে ইউ লুপ, আন্ডারপাস। এক লেন থেকে অন্য লেনে গাড়ি যেতে রয়েছে পাঁচটি ইন্টারসেকশন। এই সড়কের মাঝ বরাবর ওপর দিয়ে ভবিষ্যতে ছুটবে মেট্রো রেলও।

পশ্চিমের প্রগতি সরণি ও বিমানবন্দর সড়কের সঙ্গে পূর্বের ইস্টার্ন বাইপাসকে সংযুক্তকারী এই মহাসড়কটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় মহাসড়ক বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গতকাল মঙ্গলবার এই সড়কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরই মধ্যে দিয়ে রাজধানীর সঙ্গে সরাসরি যুক্ত হলো ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews