1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

লিটনের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে স্বজনদের বিক্ষোভ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
ছবি- সাবিত

চার দিন পার হলেও মহেশপুরের কৃষক লিটন হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে স্বজনদের মাঝে ক্ষোভ ও হতাশা বাড়ছে। এদিকে লিটন হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সকালে মহেশপুর উপজেলার শ্রীরামপুর বাজারে এ কর্মসূচী পালিত হয়। কর্মসুচিতে নিহতের স্বজন ও এলাকাবাসী ছাড়াও ব্যানার ফেস্টুন নিয়ে জনপ্রতিনিসহ স্থানীয়রা অংশ গ্রহন করেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে নিহতের পিতা আজিজুল ইসলাম ও চাচাতো ভাই মজনু বক্তব্য রাখেন। তারা কৃষক লিটনকে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শ্রীরামপুর বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। স্বজনরা জানান, গত ১০ নভেম্বর ক্ষেত তছরূপ করাকে কেন্দ্র করে লিটনকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিবেশি মালেক ও তার পরিবারের লোকজন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। লিটনের চাচাতো ভাই মজনু বাদী হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও আসামিদের এখনো আটক করতে পারিনি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews