1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

স্বতন্ত্র প্রার্থী হলে এমপিদের পদত্যাগের দরকার নেই : নির্বাচন কমিশন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
ছবি- ফটো গ্যালারী
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, একাদশ জাতীয় সংসদের সদস্যরা (এমপি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলেও তাদের পদত্যাগ করতে হবে না। এমনকি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাইলেও এটি প্রযোজ্য হবে।আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি এ তথ্য জানিয়েছে। সংস্থাটির জনসংযোগ বিভাগের পরিচালক শরিফুল আলম বিজ্ঞপ্তিতে বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যে, কোনো দলীয় সংসদ সদস্য নির্দলীয়ভাবে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে।

আসলে, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে শুধু কিছু শর্ত পরিপালন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বতন্ত্র থেকে ভোট করতে চাইলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। তবে কোনো স্বতন্ত্র প্রার্থী এর আগে জাতীয় সংসদের কোনো নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে থাকলে ওই তালিকা প্রদানের প্রয়োজন হবে না। দলীয়, নির্দলীয় বা সংরক্ষিত নারী আসনের যেই হোক, সংসদ সদস্য পদে থেকেই তিনি প্রার্থী হতে পারবেন।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews