1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

হিরো নারী শিক্ষাবৃত্তি পেল কালীগঞ্জের ৩৮ শিক্ষার্থী

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
ছবি- সাবিত
উঠো, জাগো, শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যত” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে হিরো নারী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার
(০৫ ডিসেম্বর) সকাল ১০টায় কালীগঞ্জ পৌরসভার সুনিকেতন সেমিনার কক্ষে স্কুল পর্যায়ের ১৫জন এবং কলেজ পর্যায়ে ২৩জন গরীব মেধাবী নারী শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জের বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম। বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, প্রত্যুষ বিশ্বাস, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের হিসাব রক্ষক সুফিয়া খাতুন, সুনিকেতন পাঠশালার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত প্রমুখ।
অনুষ্ঠানে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ৪শ টাকা হারে (অক্টোবর-ডিসেম্বর) তিন মাসের জন্য ১২০০ টাকা এবং কলেজ পর্যায়ে মাসিক ৫শ টাকা হারে তিন মাসের ১৫০০/- টাকা করে হস্তান্তর করা হয়। উল্লেখ্য গত ২০০৩ সাল থেকে হিরো নারী শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews