1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

কালীগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান কে সংবর্ধনা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
ছবি- সাবিত

ঝিনাইদহের কালীগঞ্জে প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি আজাদ রহমানের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌর শহরের হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে গুণি সাংবাদিক আজাদ রহমানকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ রিপোর্টারস ইউনিটের সভাপতি এমএ কবির, কোটচাঁদপুর রিপোর্টারস ইউনিটের সাধারন সম্পাদক সুব্রত কুমার, জৈষ্ঠ্য সাংবাদিক শাহজাহান আলী সাজু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারন সম্পাদক হাবিব ওসমান, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নয়ন খন্দকার, দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সাংবাদিক টিপু সুলতান, নয়া দিগন্তের গোলাম রসুল, বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম, গাজী টিভির ওলিয়ার রহমান, দৈনিক মানবকন্ঠের শাহজাহান আলী বিপাশ, দৈনিক সংবাদের সাবজাল হোসেন, দৈনিক ভোরের দর্পনের মোমিনুর রহমান মন্টু, দৈনিক আমাদের সময়ের মানিক ঘোষসহ জেলার কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে জৈষ্ঠ্য সাংবাদিক শাহজাহান আলী সাজু বলেন, আজাদ রহমান প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক হিসাবে দ্বায়িত্ব পালন করছেন। তিনি ২০২৩ সালে পত্রিকাটির দেশসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এর আগে দুইবার ২০০৬ ও ২০০৮ সালে সেরা প্রতিনিধি নির্বাচিত হন। এছাড়া পত্রিকাটির ২৫ বছরের সেরা অর্জনের তালিকায় প্রথম হয়েছে কালীগঞ্জের বেজপাড়ার প্রথম আলো সড়ক। সম্প্রতি ঢাকার একটি পাঁচতারা হোটেলে তাকে সম্মান জানানো হয়। তার এ অর্জনে কালীগঞ্জসহ জেলাবাসি গর্বিত। তার অর্জন বর্তমান প্রজন্মের সাংবাদিকদের কাছে আদর্শ করনীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সাংবাদিক আজাদ রহমান তার বক্তব্যে তার কর্মজীবনের উল্লেখযোগ্য নানা ঘটনা তুলে ধরেন। এসময় সাংবাদিক আজাদ রহমান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার এই অর্জনে সকল সাংবাদিকদের অবদান রয়েছে। তার এই অর্জন কালীগঞ্জের সকল কর্মরত সাংবাদিকদের প্রতি উৎসর্গ করেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিক আজাদ রহমানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন দৈনিক ইনকিলাব পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান সোহাগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews