1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

ঢাকার ১৪ দূতাবাস মানবাধিকারকর্মীদের পাশে থাকবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

মানবাধিকারকর্মী ও মৌলিক স্বাধীনতার পক্ষে কাজ করে এমন ব্যক্তিদের পাশে থাকার অঙ্গীকার করেছে ঢাকার ১৪টি কূটনৈতিক মিশন। আজ রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ওই মিশনগুলো এক যৌথ বিবৃতিতে এই অঙ্গীকার জানায়।

দূতাবাস/হাইকমিশনগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

বিবৃতিতে ১৪ কূটনৈতিক মিশন বলেছে, ‘আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস।

যারা মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং সবার জন্য সমতা রক্ষা ও এগিয়ে নিতে কাজ করেন এবং মানবাধিকার রক্ষা ও প্রসারে গণতন্ত্রের মৌলিক ভূমিকা যারা তুলে ধরেন—মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৭৫তম বার্ষিকীতে আমরা তাদের প্রতি আমাদের সমর্থন ও সংহতি পুনর্নিশ্চিত করছি।’

 

বিবৃতিতে ১৪ কূটনৈতিক মিশন জানায়, ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণার নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট আছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews