1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

নওগাঁয় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

নওগাঁয় মশাল মিছিল শেষে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নওগাঁ শহরের কাঁঠালতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নওগাঁর কাঁঠালতলী এলাকায় অবরোধ সমর্থনে বিএনপির কর্মী-সমর্থকরা একটি মশাল মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে একটি মশাল দূরপাল্লার যাত্রীবাহী বাসে নিক্ষেপ করা হয়। ঘটনার সময় বাসযাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন।

শাহ ফাতে আলী পরিবহনের নির্বাহী পরিচালক (এমডি) আমিনুল ইসলাম বলেন, মিছিলের লোকজন বাসটিতে আগুন দেওয়ার পাশাপাশি ইট ছুড়ে ভাঙচুর চালিয়েছে।

তিনি আরও বলেন, ‘আগুন দেওয়া ও ভাঙচুরের ভিডিও আমার কাছে রয়েছে। আমি পুলিশকে সবকিছু জানিয়েছি। এ ঘটনায় মামলা করব।’

তবে নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল হক বাসে আগুন দেওয়ার ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, বাসে শুধু ইট ছোড়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews