1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

রূপগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানাগেছে, আজ মঙ্গলবার ১২ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের তিনশ ফুট সড়কের ভুঁইয়া বাড়ির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। হতাহতদের পরিচয় জানা যায়নি।

তিনি জানান, রূপগঞ্জের তিনশ ফুট সড়কের ভুঁইয়া বাড়ির ব্রিজ এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান। এ ঘটনায় ৩ থেকে ৪ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews