1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

কবি পান্না আহমেদ এর কবিতার ডায়েরি

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
কবি পান্না আহমেদ

সচরাচর

-পান্না আহমেদ

পায়রার বাকবাকুমে যখন মুখরিত চারিধার
তখনও কোনকোন ঘরে শুনসান কবরের নিরবতা।
যখন আলোকসজ্জায় পৃথিবী ঝলসে যায়
তখনও কোনকোন ঘরে আঁধিয়ার করাল থাবা।
কোথাও ভূমিষ্ঠ নবজাতকের সুতীব্র কান্না
তো কোথাও প্রজ্জ্বলিত আগরবাতি।
দিবাশেষে কারো কারো বাসরের গান
কারো আবার বিরহের বেহাগ বাজে।
আমার দিনের আলো ধীরলয়ে পাহাড়ে লুকায়
তোমার সূর্যমুখি স্মিত হেসে দুয়ারে দাঁড়ায়।
সুমেরীয় ভালোবাসা নিয়ে কেবল পিয়াসী পরান
হয়তোবা তোমার প্রভাত হলো আর কারো ঘরে।
কি সুখ পাও এত ব্যথা দিয়ে বলো।
কোন প্রাণে ঝড় ডেকে আনো
কোন প্রাণে চোখ মেলে দেখো সব তাপিত হৃদয়।
পথে পথে আজ শুধু বিদায়ের গান
আজ শুধু বাঁশি বাজে দিকচক্র ঘিরে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews