1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

স্ত্রীকে এনে দেয়ার বিনিময়ে গোল!

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
ফর্টিস এফসি লিমিটেডের ইউক্রেনের ফরোয়ার্ড ভেলোরি গ্রিশিন।

‘আমার স্ত্রীকে বাংলাদেশে এনে দাও, আমি গোল করব!’ স্ত্রীকে কাছে পাওয়ার বিনিময়ে দলকে গোল উপহার দেওয়া। পেশাদার ফুটবলে এমন প্রতিশ্রুতি আগে কখনও কোনো ফুটবলার দিয়েছেন? আর দিয়ে থাকলেই বা কী!

এমন কত অঙ্গীকারই তো সময়ের হাওয়ায় মিলিয়ে যায়। কালের বাইনোকুলারে চোখ রাখলে পাওয়া যাবে কথা দিয়ে কথা না রাখার অগণিত উদাহরণ। তবে প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে ফর্টিস এফসি লিমিটেডের ইউক্রেনের ফরোয়ার্ড ভেলোরি গ্রিশিনের। ঢাকার করপোরেট ক্লাবটি তাদের খেলোয়াড় ভেলোরির চাহিদা অনুযায়ী তাঁর স্ত্রীকে মিয়ানমার থেকে বাংলাদেশে এনে ক্ষণিকের সংসার পাতার ব্যবস্থা করে দিয়েছে। আর ফর্টিসকে মহামূল্যবান এক গোল উপহার দিয়েছেন ইউক্রেনের এই ফরোয়ার্ড।

গত ৩০ ডিসেম্বর ২৯ বছর বয়সী ভেলোরির একমাত্র গোলেই প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস। লিগে দুই ম্যাচ শেষে ফর্টিসের পয়েন্ট ৩।

ইউক্রেনের বয়সভিত্তিক জাতীয় দলে খেলা ভেলোরি দেশটির বিখ্যাত ক্লাব শাখতার দোনেস্কের একাডেমিতে ছিলেন প্রায় ১০ বছর। ক্লাবটির মূল হয়ে প্রাক-মৌসুমে খেলেছেন দুটি প্রস্তুতি ম্যাচও। ইউক্রেনের জাতীয় যুব দলের এই ফরোয়ার্ড গত ২ অক্টোবর ফর্টিসে যোগ দিলেও স্ত্রী ইনজার মিন মিয়াতকে ঢাকায় আনার ব্যাপারে ক্লাবের ম্যানেজার রাশেদুল ইসলামের সঙ্গে আলোচনা করেন ডিসেম্বরের শুরুতে। ক্লাবের সহযোগিতায় ভিসার আনুষ্ঠানিকতা শেষ করে গত ২৬ ডিসেম্বর ঢাকায় পা রাখেন মিয়ানমারের নাগরিক ইনজা। ইনজা আসার পর ৩০ ডিসেম্বর রাজশাহীতে আবাহনীর বিপক্ষে মাঠে নামে ফর্টিস। আর সে ম্যাচেই গোল করে প্রতিশ্রুতি রক্ষা করেন ভেলোরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews