1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ঝিনাইদহে স্বামী স্ত্রীসহ ৩ জনকে পিটিয়ে আহত

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
ছবি- সাবিত

ঝিনাইদহ সদর উপজেলার কালিচরনপুর ইউনিয়নের উত্তর কাস্টসাগরা গ্রামে শনিবার একই পরিবারের ৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। হামলার ভয়ে অনেকেই গ্রাম থেকে গাঢাকা দিয়েছেন বলেও অভিযোগ। নৌকার ভোট করার কারণে প্রতিপক্ষরা এই হামলা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আহতরা হলেন, বসারত হোসেন মোল্লা (৬০) তার স্ত্রী পারভিন খাতুন ও তাঁর শাশুড়ী। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে চিকিৎসাধীন বসারত হোসেন মোল্লা জানান, তারা উত্তর কাস্টসাগরা গ্রামের মিজু মেম্বারের সামজিক দলের লোক হিসেবে নৌকার পক্ষে ভোট করেছেন। ভোটে নৌকার প্রার্থী পরাজিত হওয়ার পর থেকেই স্থানীয় ইউপি চেয়ারম্যানের সমর্থকরা হুমকি ধামকি ও বাজারের দোকানপাট বন্ধ করে দিয়েছে। সেই ধারাবাহিকতায় শনিবার সকালে মাঠে ধান লাগানোর জন্য পানি দিতে গেলে বিরোধী সমাজের লোকজন ভুট্টা ক্ষেত নিয়ে মারধর করে। এসময় তার স্ত্রী পারভিনা খাতুন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। বিষয়টি নিয়ে কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, কাস্টসাগরা গ্রামে আগে থেকেই সামাজিক বিরোধ ছিল। সংসদ নির্বাচন কেন্দ্র করে এই গোলমাল হয়নি। ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দিন জানান, কালিচরণপুর ইউনিয়নে একটি মারামারি হয়েছে। ঘটনা শুনেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। থানায় একটি অভিযোগ দিয়েছেন আহতরা। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews