1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

সুচিত্রা সেনের দশম প্রয়াণ দিবস আজ

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের প্রয়াণ দিবস আজ। ২০১৪ সালের এইদিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। ফুসফুসের সংক্রমণ নিয়ে ২৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুচিত্রা। তখন কিছুটা সুস্থ হয়ে উঠলেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয় তাঁকে।রূপ, লাবণ্য এবং অতুলনীয় অভিনয় দিয়ে কোটি হৃদয়ে আজও সমুজ্জ্বল সুচিত্রা সেন। বাংলা সিনেমাকে তিনি নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়। এখনো যাঁর হাসি ঝড় তোলে লাখো হৃদয়ে, সেই সুচিত্রা সেন মৃত্যুর আগে নিজেকে নিভৃতচারিণী করে রেখেছিলেন প্রায় ৩৬ বছর। এই দীর্ঘ সময়ে তাঁর সাক্ষাৎ তো দূরের কথা, দেখাটা পর্যন্ত পায়নি বাইরের কেউ।

পাবনার গণ্ডি পেরিয়ে অভিনয় গুণে সুচিত্রা সেন হয়ে উঠেছিলেন দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মহানায়িকা। তার অনবদ্য অভিনয় এবং অপরূপ সৌন্দর্য আজও দাগ কেটে আছে কোটি দর্শকের হৃদয়ে।

সুচিত্রা সেনের প্রকৃত নাম রমা দাশগুপ্ত। ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের বৃহত্তর পাবনার সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ি গ্রামে নানাবাড়িতে তার জন্ম।

পাবনা শহরের বাড়িতে কেটেছে তার শৈশব-কৈশোর। বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাবা করুণাময় দাশগুপ্ত ও মা ইন্দিরা দেবীর পঞ্চম সন্তান ছিলেন সুচিত্রা সেন। তিন মেয়ের মধ্যে কনিষ্ঠ ছিলেন তিনি। তবে ১৯৪৭ সালে দেশভাগের আগে পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান তিনি।

বড় পর্দায় সুচিত্রার যাত্রা শুরু হয় ১৯৫২ সালে। সব মিলিয়ে ৬০টি সিনেমায় তিনি অভিনয় করেছেন। এর মধ্যে বাংলা ৫৩টি এবং হিন্দি ভাষার ৭টি সিনেমায় তাকে দেখা গেছে।

২০১৪ সালে সুচিত্রা সেনের মৃত্যুর পর ১৬ জুলাই তাঁর পাবনার আদি বাড়িতে সংগ্রহশালা নির্মাণের আদেশ দেন বাংলাদেশের আদালত। এরপর সেখানে তৈরি হয় সংগ্রহশালা। এখনো বাঙালির জীবনের সঙ্গে নানাভাবেই জড়িয়ে আছেন সুচিত্রা সেন। তাঁর স্টাইল, ফ্যাশন সেন্স এবং গ্ল্যামার নিয়ে আজও সমানভাবে চর্চা হয়। এ সময়ের নায়িকারাও অনুসরণ করেন তাঁকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews