1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

জনগণের আস্থার প্রতীক হিসেবে থানাগুলোকে দেখতে চাই : আইজিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে থানাগুলোকে দেখতে চাই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।আবদুল্লাহ আল-মামুন বলেন, জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে থানাগুলোকে দেখতে চাই। সেই সঙ্গে ডিএমপিকে অগ্রণী দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করেছে, যা অতুলনীয়। জঙ্গিবাদ, সাইবার ক্রাইমসহ নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। ডিএমপি নাগরিক সুলভ মনোভাবে যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। পুলিশ হবে মানুষের প্রথম ভরসাস্থল।

মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে হবে।

আইজিপি বলেন, সেবা প্রত্যাশীদের প্রতি মানবিক আচরণ করবো আমরা। থানাকে জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে দেখতে চাই। এক্ষেত্রে ডিএমপিকে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

বর্তমানে ৫০টি থানা নিয়ে বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট হিসেবে ঢাকাবাসীকে সেবা দিয়ে যাচ্ছে জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, নাগরিকদের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী যেমন দেশ ও সরকারের দর্পণ, তেমনি সব দিক থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম সফলতা ও ব্যর্থতার দ্বারা অনেকাংশে বাংলাদেশ পুলিশ মূল্যায়িত হয়ে থাকে।

এজন্য সম্মানিত নগরবাসীর সঙ্গে ডিএমপির সৌহার্দ্য ও সংহতি বৃদ্ধি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সব প্রচেষ্টায় হবে আজকের এ দিনে সবার প্রত্যয় এবং মূল লক্ষ্য। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন উসকানির মুখেও অত্যন্ত ধৈর্য ধারণ করে দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও নগরবাসীর আস্থা কুড়িয়েছে।

নির্বাচন প্রসঙ্গে আইজিপি বলেন, একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য ডিএমপি আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব সফলভাবে পালন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews