1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিশু কিশোরদের প্রতিযোগিতা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার দিনব্যাপী নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার ৬ টি উপজেলার বিজয়ী প্রতিযোগীদের নিয়ে জেলা পর্যায়ে আজান, কিরাত, হামদ/নাত, উপস্থিত বক্তৃতা, কবিতা, রচনা ও ইসলামী জ্ঞানসহ ৭ টি বিষয়ে ২০ টি গ্রুপে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইয়ারুল ইসলাম। এ সময় ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, সদর উপজেলার নারকেলবাড়ীয়া কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আমিনুর ইসলাম টুকু ও ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews