1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

অধ্যাপক অরুন বিকাশ গোস্বামী আর নেই

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪

সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ, নাট্য নির্দেশক সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক অরুন বিকাশ গোস্বামী গত রাত ২.৪৫ টায় অনন্ত লোকে পাড়ি দিয়েছেন।

জানাগেছে, অধ্যাপক অরুন বিকাশ গোস্বামী মস্তিস্কে রক্ষক্ষরণ জনিত কারণে গত ২ মার্চ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে করোনারী কেয়ার ইউনিট (সিসিইউ) এ এতদিনি তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে তার অবস্থা এতই সংকটাপূর্ণ ছিল যে, উচ্চ চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের কোন সুযোগ হয়নি।

তারা মৃত্যুতে সোনাতলায় শোকের ছায়া নেমে এসেছে। সোনাতলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে তিনি একজন স্বজ্জন ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন।

খেলাঘর কেন্দ্রীয় সদস্য এবং সোনাতলা উপজেলার সভাপতি মহসিন আলী তাহা বলেন, অরুণ স্যার দলমত নির্বিশেষে একজন ভালো মানুষ ছিলেন। সোনাতলা ও আশেপাশের অঞ্চলের সকল মানুষের তিনি প্রিয়পাত্র ছিলেন। সাদা মনের মানুষ হিসেবে তিনি ছিলেন আমাদের প্রিয় অভিভাবক। সোনাতলাবাসী একজন উচ্চমনের অভিভাবক হারাল।

সোনাতলা নাগরিক কমিটির সাবেক আহ্বায়ক সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু বলেন, অরুণ স্যার আমাদের আইডল। অনেক জটিল পরিস্থিতিও কিভাবে সহজ করা যায় যা অরুণ স্যারের কাছে আমরা শিখেছি। অরুণ স্যারের মৃত্যুতে সোনাতলা একজন মহামানব হারালো বলে আমি মনে করি।

অধ্যাপক অরুণ বিকাশ গোস্বামী সরকারি নাজির আখতার কলেজসহ, ফেনী সরকারি কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া এবং গাইবান্ধা সরকারি কলেজে কর্মরত ছিলেন। সোনাতলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন।
তার মৃত্যুতে অদেখা বিশ্ব পরিবার, সোনাতলা নাগরিক কমিটি, খেলাঘর সোনাতলা উপজেলা, আলোর প্রদীপ, সংলাপ থিয়েটার গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews