1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

নতুন সদস্য যোগ হয়েছে হাতুরাসিংহের কোচিং প্যানেলে

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
চন্দিকা হাতুরাসিংহের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন নতুন সদস্য। স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে নাথান কেলিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অস্ট্রেলিয়ানের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে বিসিবির।

আগামী ১৫ এপ্রিল থেকে বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করবেন নাথান।তিনি অস্ট্রেলিয়ান স্ট্রেন্থ ও কন্ডিশনিং অ্যাসোসিয়েশন (এসসিএ) থেকে লেভেল-২ সার্টিফিকেট প্রাপ্ত। একই সঙ্গে পেশাদার ক্রিকেট, রাগবি লিগেও কাজ করেছেন নাথান। তিনি ২০১৮-২০২১ সাল পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের শারীরিক পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন। যেখানে তিনি এনএসডব্লিউ পাথওয়েজ, এনএসডব্লিউ ব্লুস, সিডনি সিক্সার্সের (মেয়েদের বিগ ব্যাশ) সঙ্গেও কাজ করেছেন।

বিসিবির নিয়োগের আগে নাথান ব্রিসবেন ব্রোনচস রাগবি দলের সঙ্গে অ্যাথলেটিক পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন। যেখানে বিশেষ করে স্পিড এবং রিকন্ডিশনিং ছিল তাঁর কাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews