1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

সোনাতলায় সাজেদা হারুন শিক্ষা বৃত্তি ও ঈদ উপহার বিতরণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

নারী শিক্ষা উদ্বুধকরণের লক্ষে সাজেদা হারুন শিক্ষা বৃত্তি প্রকল্পের আওতায় নারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

৩১ মার্চ রোববার সকাল ১০.৩০ টায় সোনাতলা উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান মিলনায়তনে নাগরিক কমিটির আয়োজনে সাজেদা হারুন শিক্ষা বৃত্তি ও ঈদ উপহার বিতরণ করা হয়।

নাগরিক কমিটির নির্বাহী সদস্য ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য মহসিন আলী তাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। অন্যান্য অতিথি মন্ডলীর মধ্যে ছিলেন, সরকারি নাজির আখতার কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রফিকুল আলম বকুল, সাবেক জেলা দায়রা জজ ও নাগরিক কমিটির আহ্বায়ক অরুপ কুমার গোস্বামী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শহিদুল বারী খান রব্বানী, হরিখালী টেকনিক্যাল ও বিএম কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, বালুয়াহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু, সোনাতলা বনিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম। সোনাতলা উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনেওয়াজ তালুকদার বাবু, প্রভাষক গোলাম রব্বানী প্রমুখ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নাগরিক কমিটির সদস্য শফিউল্লাহ শফি।

উল্লেখ্য যে, ২০২১ সাল থেকে সাজেদা হারুন শিক্ষা বৃত্তি প্রকল্পের আওতায় বাংলাদেশের বিভিন্ন জেলার নারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করে আসছে। এবারও প্রায় ১২৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এবং ৩৫০ জনের মাঝে ঈদ উপহার স্বরুপ পোশাক বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews