1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

কোথাও চাঁদ দেখা গেলে কল করার আহ্বান চাঁদ দেখা কমিটির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
এবার পবিত্র ঈদুল ফিতর ১০ নাকি ১১ মার্চ হবে, তা আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জানা যাবে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল সোমবার (৮ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

সেজন্য ৩০ রোজা পূর্ণ করেই এসব দেশে ঈদ উদযাপিত হবে আগামীকাল বুধবার (১০ এপ্রিল)।

এদিকে চাঁদ দেখার সব প্রস্তুতি নিয়ে রেখেছে জাতীয় দেখা কমিটি। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। তাই দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ফোন করার আহ্বান করেছে চাঁদ দেখা কমিটি। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ১৪৪৫ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে এ সভা হবে। সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হলো।

টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews