1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

কবি পান্না আহমেদ এর কবিতার পাতায়

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
কবি পান্না আহমেদ

জোয়ার ভাটা

-পান্না আহমেদ

একটা সমুদ্র আছে চোখের ভেতর
আর আছে বুকের ভেতর ,
আছে খেয়ালী জলের দেবী!
কত যে জোয়ারের ঢেউ
আর কত যে ভাটির টান!
সেটান উপড়ে ফেলে কলিজা খানি
মোচড় মেরে সব এফোঁড় ওফোঁড়
আহারে তার কুলকিনার কিছুই নাই!
নিঠুরিয়া হাওয়া চলে পাঁজর ছুঁয়ে
চলে তোলপাড় দুইধার ঝিলমের বুক !
দূর দূর চোখ মেলা সব জলের আকর
জলে জলে মেলা যেন ধূ ধূ প্রান্তর!
কতকিযে ডুবে মরে
কত কিযে ভেসে উঠে দুঃখ জাগানিয়া!
শুধু আচানক সুখ জেগে উঠে
চন্দ্রমার লাস্যরূপ দেখে!
কি যে অবলীলায় শশীকান্ত তুমি
ডুব দাও আমার বুকের ভেতর!
যাবতীয় জীবনে আমার এটুকুই প্রেম
এটুকুই ভালবাসা চলে শুক্লপক্ষ সাগরের তলে!!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews