1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ২৩ নাবিকসহ দেশের জলসীমায় প্রবেশ করেছে। জাহাজটি আজ সোমবার সন্ধ্যার দিকে কুতুবদিয়া পৌঁছাবে বলে জানা গেছে।

আমিরাত থেকে আনা চুনাপাথর খালাসের পর এটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেবে। জাহাজে থাকা নাবিক নুর উদ্দিন জানান, আমরা এখন বঙ্গোপসাগরে।আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুতুবদিয়ায় পৌঁছাব। সেখানে আমাদের সঙ্গে চুনাপাথর আনলোড করে জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়বে।

জাহাজের মালিক কবির গ্রুপের মিডিয়া এডভাইজার মিজানুল ইসলাম বলেন, এমভি আব্দুল্লাহ গতকাল রবিবার দেশের জলসীমায় প্রবেশ করেছে। আজ জাহাজটি কুতুবদিয়া পৌঁছাবে।সেখানে জাহাজে থাকা চুনাপাথর খালাসের জন্য দুইদিন অবস্থান করবে। এরপর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের উদ্দেশে রওনা দেবে। সেখানে বাকি মালামাল খালাস করা হবে।’

তিনি আরো বলেন, ‘জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে তাদের গণমাধ্যমের মুখোমুখি করা হবে।তারা সাংবাদিকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। আমরা এবং নাবিকদের পরিবার তাদের রিসিভ করবো।

প্রসঙ্গত, গত ১২ মার্চ সোমালিয়ার জলদস্যুরা ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহ জাহাজকে জিম্মি করে। অনেক দেন-দরবারের পর বড় অঙ্কের মুক্তিপণ নিয়ে দস্যুরা ১৪ এপ্রিল জাহাজটি ছেড়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews