1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

তবুও যেকারণে রাখা হলো লিটন কে

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
লিটন দাস, ফাইল ফুটেজ

চলতি বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১৯তম দল হিসেবে মঙ্গলবার (১৪ মে) ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন এই দলে জায়গা হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের। এ নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। তবে ঠিকই জায়গা পেয়েছেন দীর্ঘদিন ধরে অফফর্মে থাকা ওপেনার লিটন দাস।

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছে মোটের উপর ৩৬ রান। ফর্মে না থাকার কারণে জায়গা হয়নি সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টির একাদশেও। বিশ্বকাপের আগে লিটনের এমন পারফরম্যান্সে হতাশ হয়েছেন দেশের ক্রীড়াপ্রেমীরা। শুধু এই সিরিজই না, চলতি বছরের শুরু থেকেই ব্যর্থতায় ঘুরপাক খাচ্ছেন তিনি।

তবে সব সমালোচনা কে পিছনে ফেলে ঠিকই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। দল ঘোষণার সময় বিষয়টি নিয়ে অদ্ভুত যুক্তি দাড় করিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার দাবি, উইকেটকিপিং বিবেচনায় নিয়েই তাকে দলে টেনেছেন তারা।

লিপুর ভাষ্য, লিটনকে তৃতীয় ম্যাচে বাদ দেওয়ার কারণ সেটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। সেজন্য ওই বিশেষ ম্যাচের জন্য আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছিল। লিটন কেবল ওপেনারই নয়, তার বিষয়টা তুললে উইকেটকিপিং সামর্থ্যের কথাও চলে আসে। আমাদের দুটো উইকেটকিপার নিয়ে যেতেই হবে। ওপেনিংয়ে হয়তো তার পরিবর্তে রিপ্লেস করতে পারছি।

এ সময়ে এনামুল হক বিজয়ের নামও উঠে আসে। লিটনকে ফর্মে ফেরাতে কাজ চলছে বলেও জানান তিনি। লিপুর দাবি, আমরা এনামুল হক বিজয়কে নিয়েও আলোচনা করেছিলাম। তবে ফর্মহীন থাকার পরও আমাদের লিটনের ওপর আস্থা রাখতে হয়েছে। কারণ তাকে নিয়ে কাজ করা হচ্ছে এবং দুটো ম্যাচ যে তিনি খেলেননি সে সময়ও তার আস্থার জায়গা কিভাবে পুনরুদ্ধার করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছেন কোচিং স্টাফরা। কতটুকু উন্নতি হয়েছে সেটা তো বলা যায় না। তবে বল বাছাই ও শট খেলার দিক থেকে তাকে আরও দৃঢ় করার জন্য কোচরা কাজ করছেন।

আগামী ২১, ২৩ এবং ২৫ মে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতিমূলক এই সিরিজ খেলবে টাইগাররা। সব কটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস আর ১৭ জুন নেপালের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews