1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

বীরাঙ্গনার পানির বিলের টাকা মওকুফ করলেন পৌর মেয়র হিজল

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
ছবি: অদেখা বিশ্ব প্রতিনিধি

পত্রিকায় খবর প্রকাশের পর ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধা জয়গুন নেছার বাড়ির পানির বিলের ১৬ লাখ ৮২ হাজার টাকার সুদ মওকুফ করা হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল বীরঙ্গনার বাড়ির পানির বিল মওকুফ করে মূল বিল ৩০ হাজার ৩৭৫ টাকা জমা নেওয়ার নির্দেশ দেন। এ সময় মেয়র হিজল অসহায় বীরঙ্গনাকে আরো ১০ হাজার টাকার অনুদান দেন। মেয়রের দেওয়া অনুদানের সঙ্গে বীরঙ্গনা জয়গুন নেছা ২০ হাজার ৩৭৫ টাকা যোগ করে দীর্ঘদিনের পানির বিল পরিশোধ করেন। এ সময় ঝিনাইদহ পৌরসভার প্রকৌশলী আক্তারুজ্জামান কাজল, মেয়রের ব্যক্তিগত সহকারী পীযুষ কুমার ও পানির বিল বিভাগের হাসানুজ্জামান উপস্থিত ছিলেন। সম্প্রতি বিভিন্ন পত্রিকায় “বীরাঙ্গনার বাড়ির পানির বিল ১৭ লাখ টাকা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে, তা ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলের দৃষ্টিগোচর হলে তিনি ওই অসহায় বীরাঙ্গনার বাড়ির পানির বিল মওকুফ করার উদ্যোগ নেন। উল্লেখ্য ঝিনাইদহ শহরের কলাবাগানপাড়ার শহীদ গোলাম নবী সড়কের হাবিবুর রহমানের স্ত্রী বীরঙ্গনা জয়গুন নেছার বাড়িতে পয়েন্ট ৭৫ ব্যাসার্ধের পানি সরবরাহের লাইন রয়েছে। প্রতি মাসে তার বিল আসে ২৫০ টাকা। দারিদ্রতার কারণে তিনি ১০ বছর ধরে পানির বিল দিতে পারেননি। জয়গুন নেছার অপারগতা ও অসহায়াত্ব নিয়ে বিভিন্ন গনমাধ্যমে খবর প্রকাশিত হয়। ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন জানান, একজন বীরাঙ্গনার বাড়ির পানির বিল মওকুফ করতে পেরে আমরা গর্বিত। তিনি বলেন, পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল একজন মানবিক মানুষ। তার দৃষ্টিতে আসার পর তিনি সংশ্লিষ্ট বিভাগকে পানির বিল মওকফু করার নির্দেশ দেন এবং ১০ হাজার টাকার অনুদান দেন বীরাঙ্গনাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews