1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

হালুয়াঘাটে মাদরাসাছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
ময়মনসিংহের হালুয়াঘাটে মাদরাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল গাফফার (৩০) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার শিক্ষক উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কচুয়াকুড়া গ্রামের ফজিলাতুন্নেছা কওমি মহিলা মাদরাসার প্রধান শিক্ষক। তার বাড়ি সূর্যপুর এলাকায়।ভুক্তভোগী শিক্ষার্থীও ওই মাদরাসার নাহবেমির (ষষ্ঠ শ্রেণি) ছাত্রী।

মামলার বিবরণে জানা যায়, গত ৯ মে সকাল ৮টার দিকে ওই ছাত্রী মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুর গাফফার ভুক্তভোগী ছাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মাদরাসা থেকে তাকে নিয়ে বের হন। এক পর্যায়ে মাদরাসার সামনে আসতেই ওই ছাত্রীর স্পর্শকাতর জায়গায় হাত দেন এবং কুপ্রস্তাব দেন।

পরে ওই ছাত্রী বিষয়টি বাড়িতে এসে অভিভাবকদের জানায়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করেও কোনো সুরাহা না হওয়ায় ওই ছাত্রীর দাদা বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা করেন। এরপর ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বলেন, ভুক্তভোগী ছাত্রীর দাদা মামলা করলে ওই শিক্ষককে আটক করা হয়।

পরে জবানবন্দির জন্য আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews