1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

মেধাবী শিক্ষার্থী ও গুণি শিশুশিল্পীদের সংবর্ধিত করলো উদীচী বগুড়া

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
বগুড়া উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আত্মগর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে আত্মগর্ব অনুষ্ঠানে অতিথি হিবেবে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ কথাসাহিত্যিক সাজাহান সাকিদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ও সহযোগী অধ্যাপক আল জাবির, সাবেক ছাত্রনেতা ও সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ ফখরুল মুলক লিমন। সঞ্চালনায় ছিলেন বগুড়া উদীচীর সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব, সহ সাধারণ সম্পাদক আরিফুল হক খান রনিক ও সঙ্গীত বিভাগের সম্পাদক কামরুন মনিরা ডালিয়া।
বক্তাগন বলেন, সত্যিই তোমাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। তোমরা গানে আবৃত্তির পাশাপাশি লেখাপড়াতেও সেরা। জাতীয় শিক্ষা দিবস ২০২৪ দেশের সকলকে পিছিয়ে ফেলে দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় নবনীতা ঘোষ প্রথম স্থান অর্জন, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৪ সৌমিকা লাহিড়ী রবীন্দ্র সংগীত ১ম, দেশগান ২য় ও তবলা ৩য় স্থান অধিকার করে। সত্যেন সেন জাতীয় গণসংগীত প্রতিযোগিতা ২০২৪ আমরা বগুড়া উদীচী দ্বিতীয় স্থান অর্জন করি। এছাড়াও এসএসসি ২০২৪ এ পরিক্ষায় আশরুফা খান অহনা, নিশাত তাসনিম দ্বিয়া,  সাফিয়া রহমান, মোনতাসির রহমান শ্রাবন, নাবিলা  ইসলাম সুজলা, মূহুর্ত সরকার, হৃদিতা রহমান, অংকিতা দাস, রুপরেখা, সৈকত, কাব্য, পুস্পিতা, মিষ্টি, মিথিলা জিপিএ ৫ পেয়েছে। তাইতো তাদের নিয়ে আমাদের আত্মগর্ব অনুষ্ঠান।
তোমরা শিক্ষাজীবনে পড়াশুনার পাশাপাশি যুক্ত থেকেছো বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে। সুস্থ বিনোদন ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সহশিক্ষা কার্যক্রম গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কুল কলেজে পড়ার মূল উদ্দেশ্য শিক্ষা অর্জন হলেও মানসিক বিকাশ, বাগ্মিতা, নেতৃত্বের মতো দক্ষতাগুলো অর্জন করা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে আমরা প্রত্যাশা- একজন সু নাগরিক হয়ে, দেশ সেবায় নিজেকে নিয়েজিত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews