1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ ২ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। ৫ জুন বুধবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ১০৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৬০ পিস ইয়াবা উদ্ধার সহ ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ১০টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এতে পৌর শহরের শান্তিনগর (একুশের মোড়) এলাকার মো: এমদাদুল হকের ছেলে মো: সাদেকুল ইসলাম ওরফে সুজন (৩৭) কে ১০৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি টিম বড় পলাশবাড়ী ইউনিয়নের ঝিগড়া বেলসাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ঐ গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো: আব্দুল কাদের (৫১) কে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও সদর থানায় ৪টি, বালিয়াডাঙ্গী থানায় ২টি, হরিপুর থানায় ৩টি ও রুহিয়া থানায় ১টি সহ মোট ১০টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়।
বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান , পুলিশ সুপার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews