1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

সংসদ অধিবেশন আজ বসছে , কাল বাজেট পেশ

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪

নতুন সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ বুধবার বিকেল ৫টায় বসবে। আগামীকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। ৩০ জুন বাজেট পাস হবে।

এর আগে ১০ জুন সোমবার চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হতে পারে বলে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।সূত্র জানায়, চলতি বছরের বাজেট অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন ও সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন করবেন স্পিকার। তবে সম্প্রতি ভারতে নিহত হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজীমের আসন শূন্য ঘোষণার বিষয়ে জাতীয় সংসদ এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। মরদেহ এখনো না পাওয়ায় আসন শূন্য ঘোষণার বিষয়ে জটিলতা তৈরি হওয়ায় শোক প্রস্তাবে তাঁর নাম থাকছে না। তাই শোক প্রস্তাবের পর অধিবেশন মুলতবি না করে দিনের অন্য কার্যসূচি চলবে বলে জানা গেছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে বিকেল ৩টায় জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা জি এম কাদেরসহ অন্যরা উপস্থিত থাকবেন। এই বৈঠকে নির্ধারণ করা হবে বাজেট অধিবেশনের কার্যসূচি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews