1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

এমপি আনার হত্যার তদন্ত শেষে অনেকেই গ্রেপ্তার হতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হোক। অনেকেই গ্রেপ্তার হতে পারেন। তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে না। সোমবার (১০ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাজধানীর কূটনীতিক এলাকা বারিধারায় পুলিশ কনস্টেবলের গুলিতে আরেক পুলিশ কনস্টেবল নিহতের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ বিষয়ে একটি কমিটি হয়েছে, মামলা হয়েছে।তিনি (খুনি কনস্টেবল) এখন রিমান্ডে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার মনে হয় তদন্তের পরেই সঠিক ঘটনা…, এখন যেটাই বলবো অনুমান ভিত্তিক কথা বলবো কিংবা কারও কথা শুনে কথা বলবো। তদন্ত শেষেই সম্পূর্ণ জিনিসটা আমরা আপনাদের বলতে পারবো। এ ঘটনায় নিজেদের কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি কথা কাটাকাটি এরপর গুলি, তার কাছে এসএমজি ছিল। এসএমজি দিয়ে ফায়ার ওপেন করেছে। ঘটনা শুনে আসলেই আমরা সবাই বিচলিত হয়েছিলাম- এক কনস্টেবল আরেক কনস্টেবল কে কেন হত্যা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews