1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

সোনাতলায় নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪

বগুড়া জেলার সোনাতলায় সর্বসাধারণের নাগরিক অধিকার রক্ষায় বিভিন্ন দাবী বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণে নাগরিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ মে ২০২৪ খ্রি. বুধবার বিকাল ৪ টায় ক্যাফে ৭১ রেস্টুরেন্টে সোনাতলা নাগরিক কমিটির এক আলোচনা সভা সংগঠনে আহ্ববায়ক সাবেক জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সোনাতলাবাসীর নাগরিক অধিকার আদায়ে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন মানু, সদস্য সচিব সোহেল আহমেদ খান, নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক আব্দুর রউফ হিরু, রবিউল ইসলাম রিবন, রাকিবুল হাসান, প্রভাষক গোলাম রব্বানী, শফিউল্লাহ শফি, মেহেদী হাসান হিরু মন্ডল প্রমুখ।

সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে আগামী ১৪ সেপ্টেম্বর নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে সর্ব সম্মতভাবে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে গণসংযোগ কর্মসূচী অব্যাহত রাখার জন্য সর্বসাধারনের প্রতি আহবান জানানো হয়।

মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে সোনাতলার সকল স্কুল এবং কলেজে মাদক বিরোধী সমাবেশ ঈদের পর থেকেই ধারাবাহিকভাবে পালন করা হবে বলে আলোচনা সভা থেকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews