1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নানা আয়োজনে দিনটি উদযাপিত হয়েছে।

এদিন সকালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনে মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুজিব চত্বরে এসে শেষ হয়। মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ অর্পণ করে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড আক্কাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সনজু, পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও এদিন সারাদিনব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews