1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
প্রতীকী ছবি

গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়েছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার। এটি বন্দর নগরীর বৃহত্তম পাইকারি ও খুচরা বাজার। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা গেলেও এ ঘটনায় নিহত হয়েছেন ৩ দোকান কর্মচারী। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুইজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে ৮ তলা বিশিষ্ট রিজোয়ান কমপ্লেক্সের দোতলার একটি মোবাইলের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যে এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে সেখানে একটির সঙ্গে আরেকটি লাগানো অবস্থায় একাধিক বহুতল মার্কেট রয়েছে।

নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের নাম জানা গেছে। তারা হলেন, সাতকানিয়ার পশ্চিম গাড়িয়ান এলাকার মো. শামসুল আলমের ছেলে মোহাম্মদ রিজুয়ান (৪৫), একই এলাকার মিঠা মিয়ার ছেলে সাহেদ হোসেন (৩৩)। তিনি আজহার টেলিকম নামে একটি দোকানের কর্মচারী ছিলেন। ও নিহত আরেকজনের বয়স ২২ বছর, তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক। তিনি বলেন, রাত ১টা ৩৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইন বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মল হক বলেন, আগুন লাগার পর ঘুমন্ত কয়েকজন কর্মচারী মার্কেটের বিভিন্ন দোকান আটকা পড়ে। তাদের মধ্যে ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আগুন লাগার পর তারা বের হতে না পেরে আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে। আরও মারা যাওয়ার সম্ভবনা রয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews