1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের এক হাজার গাছ কর্তন

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
কাজীপাড়া সেচখাল পরিদর্শন করেন ঝিনাইদহ-০১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার

ঝিনাইদহের শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের রোপনকৃত বিভিন্ন প্রজাতির এক হাজার গাছ কর্তনের ঘটনায় মামলা হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে শৈলকুপা থানায় এজাহার দাখিল করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামী দেখানো হয়েছে।

এদিকে সোমবার দুপুরে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার কাজীপাড়া সেচখাল পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম ও শাখা কর্মকর্তা কাজী মহসিন উপস্থিত ছিলেন। ঘটনাস্থল পরিদর্শনের সময় সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার বলেন, গাছ কাটা, ফসল কাটার মত জঘন্য কাজ যারা করে তারা মানুষ না। যারা খাল পাড়ের এক হাজার গাছ কর্তন করেছে আমি চাই তারা আইনের আওতায় আসুক। আমি চাই পুলিশ বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত পুর্বক গ্রেফতার করবে।

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ড কাজাীপাড়া সেচখালে ৩ হাজার গাছ লাগিয়েছিল। রোববার ভোররাতে কে বা কারা খালপাড়ের এক হাজার গাছের চারা উপড়ে ফেলে বিনষ্ট করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews