1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু

কবি কাজী শামীমা রুবীর শ্রেষ্ঠ উপহার নীলাদ্রি

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪

শ্রেষ্ঠ উপহার নীলাদ্রি

-কাজী শামীমা রুবী

মন আকাশে ধূসর মেঘের বেঁধেছে খন্ড খন্ড জমাট।
নীলাদ্রি সম ব্যথার কোষাগার হৃদয়ে রেখেছি জমা,
কিছু তার রেখেছি জীবনের সোনালি সময়ের ডায়েরির পাতার মাঝে সুরক্ষিত।
অবশিষ্টাংশ ফ্রেম বন্দি ধুলির আস্তরণে ঢাকা পুরনো এলবামের অন্তরীক্ষে।
লিপিকার মাঝে বেঁচে আছে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে না বলা অনেক কথা।
কথনের আকুলি বিকুলি অস্থিরতা চলে অন্তরীক্ষে পদচারণায়।
তোমার মনের ঘরের প্রবেশদ্বারে পৌঁছায়নি উড়ন্ত পায়রার পায়ে বাঁধা হয়নি বলে লিপিকা।
জলের গায়ে এঁকেছি জলছবি।
কাজল দিঘী হতে অবয়বে ঝড়ে শ্রাবণের ধারা।
বিষণ্ণতায় শরীর ছুঁয়ে অশ্রুজলের প্রবাহ জলপ্রপাতের হয় সামিল।
নিশাচর বিহগের মতো কেটে যায় বিনিদ্র যামিনী।
করুণ বেহাগের সুরের মতো জীবনের সুর তাল লয়ে ঘটেছে বিপর্যয়।
ছন্দহীন যাপিত জীবন বড্ড বেসামাল।
নীলাদ্রি সম কষ্টকে করতে পারিনা অতিক্রম।
ফিকে হয়ে য়াওয়া জীবনে সোনালি সময়ের গল্প আজ সব স্মৃতির মোড়কে জড়ানো কাব্য।
বক্ষে বহন করি অনন্তকাল।
কেউ না জানুক তুমিতো জান তার দেওয়া শ্রেষ্ঠ উপহার নীলাদ্রি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews