1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

কোটা বিরোধীদের হামলায় ঢাবির ৫ শিক্ষক আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

কোটাবিরোধী আন্দোলনকারীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক আহত হয়েছেন। আহতরা হলেন- অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আব্দুল মুহিত, সহযোগী অধ্যাপক ড. ফারজানা আহমেদ শান্তা, সহযোগী অধ্যাপক ড. হাসান ফারুক এবং সহকারী অধ্যাপক ইমামুল হক সরকার টিটু। তারা সবাই ঢাবির প্রক্টরিয়াল বডির পাঁচ সদস্য।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে আন্দোলনকারীরা তাদের ওপর হামলা করেন দাবি করেন প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান। আহতরা  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা শহীদ মিনার এলাকায় গিয়ে বহিরাগতদের তাড়াতে গেলে তাদের ধাওয়া করেন আন্দোলনকারীরা। পরে কিছু শিক্ষার্থীর লাঠিপেটায় তারা পিছু হটেন। এ সময় শিক্ষকদের কয়েকজনের মাথায় আঘাত লেগেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews