1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ছারছীনা শরীফের পীর সাহেব মারা গেছেন

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪

ছারছীনা শরীফের পীর সাহেব মাওলানা শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ (৭০) ঢাকার সেন্ট্রাল হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার রাত ২টা ১১ মিনিটে তিনি মারা যান। রাতেই তাঁর মরদেহ ঢাকার মহাখালীর গাউসুল আজম মসজিদে নেওয়া হয় বলে জানিয়েছেন মাওলানা সাইদুর রহমান।

ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন অফসারী জানান, আজ রাতে মরদেহ ছারছীনা শরীফে নিয়ে আসা হবে। আগামীকাল বৃহস্পতিবার জোহর নামাজবাদ ছারছীনা শরীফে জানাজা অনুষ্ঠিত হবে।পীর সাহেবের মৃত্যুর খবর রাতেই ছারছীনা শরীফে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, নেছারবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র মো. গোলাম কবির গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews