1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

কোট বিরোধীদের উপর হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪

সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও তাদের নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা ছাত্রদল।

দুপুরে সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের মডার্ন মোড় এলাকায় শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ছাত্রদল নেতা ইমরান হোসেন, মাহবুব মিলু, আব্দুস সালাম ও শাহেদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, এই ফ্যাসিষ্ট হাসিনা ও তার পেটোয়া বাহিনী সাধারণ ছাত্রদের উপর গুলি চালিয়ে কোট আন্দোলন নসাৎ করতে চাই। কিন্তু তাদের ইতিহাস জানা নেই যে, ছাত্ররা রাজপথে নামলে পালানোর পথ থাকে না। ছাত্র নেতৃবৃন্দ পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীকে নিরপেক্ষ থাকার আহবান জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাড়ানোর আহবান জানান।
এদিকে একই সময়ে সাধারণ শিক্ষার্থীরা লাঠি ও লাল সবুজের পতাকা নিয়ে ঝিনাইদহ শহরের শেরে বাংলা সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সরকারী বালক বিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে শহরে প্রবেশ করতে চাইলে খাদ্যগুদাম এলাকায় পুলিশ বাধা দেয়। ফলে তারা শহরের গোরস্থান এলাকায় সমাবেশ শেষ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews