1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

রাবির ‘বৈষম্যবিরোধী’ ছাত্র আন্দোলনকারীরা আন্দোলন প্রত্যাহার করেছে

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘বৈষম্যবিরোধী’ ছাত্র আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তারা। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে আট দফা দাবি মানা না হলে আবারও মাঠে নামার হুঁশিয়ারিও দেন তারা। এসময় কোটা সংস্কার আন্দোলনে যারা আহত এবং শহীদ হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নেওয়ার আহ্বান জানানো হয়।

আন্দোলনে নেতৃত্ব দানকারী মোকাররম হোসাইন বলেন, ‘যেহেতু সরকার ধীরে ধীরে আমাদের সব দাবি মেনে নিচ্ছে, কিন্তু এখানে তৃতীয় পক্ষ এসে আমাদের অহিংস আন্দোলনকে সহিংস করে তুলেছে। তাই আমরা তৃতীয় পক্ষকে কোনো‌ সুযোগ নিতে দেব না। আমাদের আন্দোলনকে ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হবে, এ সুযোগ আমরা কেউকে নিতে দেব না। আমাদের আট দফা দাবি নিয়ে সরকার কাজ করছে, আমরা চাই তাড়াতাড়ি আমাদের দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় খোলার ব্যবস্থা করা হোক। আমাদের দাবি যেহেতু মেনে নেওয়া হচ্ছে তাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। তবে, ৩০ দিনের মধ্যে আমাদের দাবি মানা না হলে আমরা আবার আন্দোলনে ফিরব।’

আন্দোলনে নেতৃত্ব দেওয়া তোফায়েল আহমেদ তপু সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ শিক্ষার্থীরা কখনও অগ্নি সংযোগ বা জ্বালাওপোড়াও এর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে না। যারা এ কাজের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। তবে, সাধারণ শিক্ষার্থীদের যেন হেনস্থা করা না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

আন্দোলনে নেতৃত্বদানকারী রেজোয়ান গাজি মহারাজ, সুজন ভৌমিক ও মনিমুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews