1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

সোনাতলায় শ্রমিক দল নেতা আটকের পর জেল হাজতে প্রেরণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

কোটা আন্দোলনের মাঝে সংঘঠিত সহিংসতার ঘটনায় সোনাতলা উপজেলা শ্রমিক দলের সভাপতি মনোয়ারুল ইসলাম বিটুকে ২৪ জুলাই বুধবার বিকাল আনুমানিক সাড়ে পাঁচটায় আটক রেলগেট বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়েছে।

জানাগেছে, দেশব্যাপী কোটা আন্দোলনের মাঝে সংঘঠিত সহিংসতা সারা দেশের ন্যায় বগুড়াতেও ছড়িয়ে পড়েছিল। সে সময় বগুড়ার বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় কতিপয় দুস্কৃতিকারী হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ করে। দুস্কৃতিকারীদের হামলায় বগুড়া সাতমাথায় অবস্থিত মুজিব মঞ্চ, আওয়ামী লীগ অফিস, বগুড়া জেলা পোস্ট অফিসসহ সরকারে বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষতিসাধিত হয়।

উক্ত ঘটনায় সোনাতলা থানা পুলিশ উপজেলা শ্রমিক দলের সভাপতি মনোয়ারুল ইসলাম বিটুকে আটক করেছে। আটককৃত বিটু সোনাতলা পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের আগুনিয়াতাইর গ্রামের মৃত মোকসেদ আলীর পুত্র।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা রাত ৯ টায় আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

আজ সকালে আটককৃত মনোয়ারুল ইসলাম বিটুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে সোনাতলা থানা সুত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews